মোহাম্মদ শহিদুল্লাহ, কক্সবাজার টেকনাফ বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া ৯ নং ওয়ার্ড এলাকায় পাহাড়ী রোহিঙ্গা ডাকাতের গুলিতে সুমাইয়া আক্তার (১৮) নামে এক তরুণী নিহত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) মাগরিবের নামাজের পর বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া ৯ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নিহত সুমাইয়া আক্তার নোয়াখালী পাড়া এলাকার সিদ্দিক আহমেদ এর মেয়ে। তাঁর বাবা জানান, শুক্রবার মাগরিবের নামাজের আগে বাড়ির আঙ্গিনায় পরিবারের সবাই একত্রিত হয়ে বসেছিলাম, পাহাড়ের দিক দিয়ে রোহিঙ্গা ডাকাত দলের দু'পক্ষের সংঘর্ষ হয় এ সময় ছোড়া গুলিতে আমার মেয়ে সুমাইয়া আক্তাররের বুকের উপর গুলি এসে পড়ে, গুরুতর আহত অবস্থায় তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন: নোয়াখালী পাড়া এলাকায় এক তরুণী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠায়েছি।
