নাটোরের সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে সাধারণ জ্ঞান ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের একশিং তাড়াই দারুল উলুম ইসলামিয়া কওমি হাফেজিয়া মাদ্রাসায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল বাংলাদেশের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান সাদী, সিনিয়র সহসভাপতি মুফতি জাকারিয়া মাসউদ, মিডিয়া সম্পাদক আবু জাফর সিদ্দিকী ও সদস্য কাওসার আহমেদ।
এ ছাড়া মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল মান্নান কাসেমী, শিক্ষক ও কলামিস্ট আব্দুল আজিজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সাদিকুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, ইসলামিক সাংস্কৃতিক চর্চা, ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইসলামী জ্ঞান, নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চার প্রতি আগ্রহ আরও বাড়বে।
এই বাংলা/এমএস
