মেহেরপুর ইয়াং টাইগার্সের জয় দিয়ে ১০ম বর্ষপূর্তি ক্রিকেট টুর্নামেন্ট শুরু
অক্টোবর ২২, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
মেহেরপুর নিউজ:
মেহেরপুর ইয়াং টাইগার্সের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে জয়লাভ করেছে মেহেরপুর ইয়াং টাইগার্স। বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ৬ উইকেটে কোলা ইলেভেন স্টারকে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে কোলা ইলেভেন স্টার ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে আশিক সর্বোচ্চ ৪১ রান করেন। ইয়াং টাইগার্সের রণবীর ও সোহানুর দুটি করে উইকেট লাভ করেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মেহেরপুর ইয়াং টাইগার্স ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সোহানুর সর্বোচ্চ ৩৯ রান করেন। কোলা ইলেভেন স্টারের পক্ষে ওয়ালিদ, রিফাত, সবুজ ও লিটন একটি করে উইকেট লাভ করেন।
খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বিজয়ী দলের সোহানুর ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
