
৫ উইকেটে দাপট উমেশ যাদবেরছবি: ANI
Published on
:
1 min read
দুই বছর পরে রঞ্জি ট্রফিতে খেলতে নামলেন ভারতের অভিজ্ঞ পেসার উমেশ যাদব। আর প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখলেন তিনি। নতুন দল পাঞ্জাবের হয়ে নেমে তুলে নিলেন পাঁচ উইকেট। অসমের বিরুদ্ধে ম্যাচে প্রথম ইনিংসে বল হাতে আগুন ঝরালেন ৩৮ বছরের এই পেসার। ২৪ ওভার বোলিং করে মোট ৭০ রান দিয়ে তুলে নিলেন পাঁচ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এই নিয়ে ১৬ বার এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন।
