ডেইলি সিলেট ডেস্ক ::
পুরান ঢাকার চকবাজারে ‘মনজুর খান প্লাজা’নামে একটি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) বিকাল ৫টার দিকে আগুন লাগার তথ্য পাওয়ার কথা বলেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি বলেন, মার্কেটের ষষ্ঠ তলার একটি দোকানে আগুন লেগেছে। আমরা ৫টা ৪ মিনিটে আগুনের খবর পেয়েছি, এরপর ৫টা ২২ মিনিটে গিয়ে আমাদের ইউনিট কাজ শুরু করেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট যোগ দিয়েছে বলে জানান তিনি। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।
সংবাদটি শেয়ার করুন
- ফেইসবুক
- টুইটার
- গুগল প্লাস
- ইমেইল
সংবাদটি শেয়ার করুন:
Comments are closed.
