আজ মঙ্গলবার বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনসচেতনতা বৃদ্ধি এবং বিপদ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে বরগুনা জেলার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন দুর্যোগ কিমিটি ও ০৬ নং ওর্য়াড দুর্যোগ কমিটির উদ্যোগে পায়রা নদী ভাঙ্গন প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ র্নিমানের জন্য মানববন্ধন করা হয়।
মানববন্ধনে নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া ও নলবুনিয়া গ্রামের প্রায় দেড় শতাধিক নদী ভাঙ্গন ভুক্তভোগী জেলে, সাধারণ জনগণ, ইমাম, গ্রাম পুলিশ, সাংবাদিক র্যালি এবং মানববন্ধনে অংশগ্রহণ করেন। তাদের একটাই চাওয়া একটাই দাবি এই পায়রা নদীর পাড়ে টেকসই বেড়িবাঁধ চাই। একটি বেড়িবাঁধ তৈরি হলে ২০ হাজার মানুষ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তাদের ফসলি জমি রক্ষা করতে পারবে । আজকের কর্মসূচি শেষ করে সকলে মিলে পানি উন্নয়ন বোর্ড বরাবর একটি স্মারকলিপি জমা দিবে।
নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু বলেন, শুধুমাত্র নদী ভাঙনের কারণে প্রতিবছরই আমাদের এই ইউনিয়নের কিছু কিছু পরিবারের ভিটামাটি বিলীন হয়ে গিয়েছে ।এই স্থান থেকে আমরা অনেক পরিবারকে হারিয়ে ফেলেছি। বিগত দশ পনের বছরে প্রায় একশ একরের মত জমি-ভিটামাটি নদী গর্ভে বিলিন হয়ে গিয়েছে। বর্তমানে প্রায় ১৫০টি পরিবার নদী ভাঙ্গনের চরম ঝুঁকিতে রয়েছে।
অনুষ্ঠান সঞ্চালকের দ্বায়িত পালন করেন সিএনআরএস এর তালতলী উপজেলার উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ আশরাফ হোসেন ও মোঃ মেহেদী হাসান ফিল্ড ফ্যাসিলিটেটর এমেন এবং মে মে চান।
বাস্তবায়িত ফিসনেট প্রকল্পের আর্থিক সহযোগিতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোটিয়াম লিড সংস্থা উত্তরণ।
বাংলাদেশের খবর/ এম.আর