হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার পর দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘোষণা দেন তারা। শুক্রবার সকাল থেকে কাজে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের। তবে টানা দুদিনের কর্মবিরতিতে ব্যাহত হয়েছে চিকিৎসাসেবা, ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।
Published : 22 Oct 2026, 07:34 PM
Updated : 22 Oct 2026, 07:34 PM