ঘরে এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল
জিতেছে ফুলহামও
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে বেশ ছন্দে আছে আর্সেনাল। ঘরের মাঠে এভারটনকে হারিয়ে এবার ম্যানচেস্টার সিটিকে ধরে ফেলল মিকেল আর্তেতার দল। সমান পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে তারা। অন্য ম্যাচে ঘরের মাঠে ফুলহামের কাছে হেরেছে কভেন্ট্রি সিটি। পরাজয়ে পয়েন্ট টেবিলের ১৯তম স্থানে অবস্থান করছে তারা।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। সপ্তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন এজরি কনসা। প্রথমার্ধে আর কোন গোল না হলে লিড নিয়ে বিরতিতে যায় আর্সেনাল।
বিরতি থেকে ফিরে এসে ৬৮ মিনিটে লিড দ্বিগুণ করেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহেয়েস। নির্ধারিত মিনিটে আর কোন গোল না হলে ২-০ ব্যাবধানে জিতে মাঠ ছাড়ে আর্সেনাল। এতে সমান ২১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে দলটি। এক নম্বরে আছে ম্যানসিটি।
ঘরের মাঠ কভেন্ট্রি বিল্ডিং সোসাইটি অ্যারেনাতে ফুলহামের কাছে ১-০ গোলে হেরেছে কভেন্ট্রি সিটি। প্রথমার্ধে গোলশূন্য বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে এসে ৮০ মিনিটে নরওয়ে তারকা অস্কার ববের একমাত্র গোলে জয় পায় ফুলহাম।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
