সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন বাংলাদেশি উমরাহ যাত্রী মো. নাসরুল্লাহ বদরপুরি। তিনি ঢাকার লালবাগের একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে।
উমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়ে সফরের বিভিন্ন মুহূর্তের স্মৃতি ফেসবুকে শেয়ার করছিলেন নাসরুল্লাহ। বিমানবন্দরে হামলার আগে দেওয়া তার শেষ ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘জীবনের সেরা সফর’।
রিয়াদ বিমানবন্দরে পৌঁছে ফেসবুকে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আমাদের কাফেলা নিরাপদে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে।
‘জীবনের সেরা সফরের পথে প্রতিটি মুহূর্ত কাটুক মহান রবের অশেষ রহমত ও মেহেরবানিতে। আজকের জোহরের সালাতও এখানেই। বাকি সফরটুকুও যেন নিরাপদ ও নির্বিঘ্ন হয়।’ জেদ্দাগামী ফ্লাইটের জন্য অন্য সহযাত্রীদের সঙ্গে অপেক্ষা করছিলেন নাসরুল্লাহ। এর মধ্যেই বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ
বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected], [email protected] (অনলাইন)
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫
