filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 224.63846; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
লুৎফর রহমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট কালাই উপজেলার ১ নম্বর মাত্রাই ইউনিয়ন বাসীর আয়োজনে ২৪ শে অক্টোবর (২০২৬) শনিবার বিকেলে সমশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কালাই উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আব্দুর রব চৌধুরী ( টিলু )এর সভাপতিত্বে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না চৌধুরীর সমর্থন মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মাত্রাই ইউনিয়নের ৮ নাম্বার সমশিরা ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী সমশিরা চৌধুরী পরিবারের সন্তান, সৎ যোগ্য , শিক্ষিত, ও নির্ভীক , সাহসী বিএনপি নেতা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব পান্না চৌধুরী।
তিনি বক্তব্যের মাধ্যমে জনসম্মুখে বলেন আমি যদি চেয়ারম্যান হতে পারি, তাহলে ইউনিয়নে ব্যাপক উন্নয়ন ঘটাবো।খাদেম হিসেবে জনগণের পাশে থেকে ইউনিয়ন বাসীর খেদমত করবো। সমাজে মাদক, জুয়া থাকবে না।অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়ায় সংগ্রাম চালিয়ে যাব। সরকারি অনুদান প্রাপ্ত হলে ন্যায্যভাবে জনসাধারণের মাঝে বিতরণ করে দেব। ওই সব কথা বলিয়ে পরিশেষে সবার কাছে দোয়া ও সমর্থন চান। এছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের সহযোগিতা চেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন মাত্রাই ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, মাত্রাই বিএনপি আবার কমিটির সদস্য আব্দুল আজিজ, মাত্রাই ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি সদস্য জিয়াউর রহমান বাদশা, মাত্রাই ইউনিয়ন বিএনপি’র আবার কমিটির সদস্য ও সাবেক মেম্বার হাফিজার রহমান, যুবদলের নেতা আলামিন ও ছাত্রদলের নেতা আরাফাত রহমান চৌধুরী সহ আরো অনেকে।
এ সময় বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ , সুশীল সমাজের নেতৃবৃন্দ, জনসাধারণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
