৯ দিন পর সচল বেনাপোল বন্দর: ক্ষতি পোষাতে দিনরাত চলবে কাজ!
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিন বন্ধ থাকার পর দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল-পেট্রাপোল.....
বাংলাদেশ
প্রতিনিধি :: correspondentসনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিন বন্ধ থাকার পর দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল-পেট্রাপোল দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। আজ রোববার (২৫ অক্টোবর) সকাল থেকেই বন্দর ও কাস্টমসের কার্যক্রম চালুর মধ্য দিয়ে বেনাপোলে ফিরেছে চিরচেনা কর্মচাঞ্চল্য।
বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ১৬ অক্টোবর (শুক্রবার) থেকে সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ এই ছুটির ফাঁদে পড়েছিল দেশের বৃহত্তম এই স্থলবন্দরটি। ছুটি শেষে আজ সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল ও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি স্বাভাবিক রয়েছে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতও। বন্দর কর্তৃপক্ষ আশা করছে, দুপুরের পর থেকে বন্দরে পণ্য লোড-আনলোড ও পরিবহনের গতি আরও বৃদ্ধি পাবে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, দুর্গাপূজার দীর্ঘ ছুটির পর রোববার সকাল থেকেই বন্দরের সব ধরনের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। টানা ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় যে ব্যবসায়িক ও রাজস্ব ক্ষতি হয়েছে, তা দ্রুত পুষিয়ে নিতে এখন থেকে দিন-রাত ২৪ ঘণ্টা বন্দরের কাজ চলমান থাকবে।
বাংলাদেশ জার্নাল/ওএফ