চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয় ছাত্রশক্তির কমিটি স্থগিত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।
বুধবার (২১ অক্টোবর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর এক জরুরি সিদ্ধান্তে এ ঘোষণা দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে।
এর আগে চলতি বছরের ২৭ জুলাই আব্দুল্লাহ আল মাহাথিরকে সভাপতি এবং মো. ইসমাঈলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এমএমআরআর/এসআর/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
