পাবনার বাইপাস সড়কে ডাম্প ট্রাকের চাপায় আবুল কালাম আজাদ (৫০) নামের এক মোটরসাইকেলচালক প্রাণ হারিয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে ঢাকা-পাবনা-রাজশাহী মহাসড়কের সিংগা বাইপাস মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত আবুল কালাম আজাদ পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর এলাকার বাসিন্দা মরহুম ডা. তোয়াজ উদ্দিনের সন্তান। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। ... বিস্তারিত
