উলিপুরের প্রতিটি মন্দিরে নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নিয়েছেন উলিপুরের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব সালেহী।
১৫ অক্টোবর ২০২৬, আসন্ন শারদীয় দুর্গাপূজা চলাকালীন সময়ে মন্দিরে আগত ভক্তসহ পুরোহিত ও দর্শনার্থীদের পানির সুবিধা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনস্বাস্থ্য ও দৈনন্দিন প্রয়োজন পূরণে সহায়ক হিসেবে এ উদ্যোগ গ্রহণ করেছে ২৭ কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য উলিপুরের কৃতি সন্তান জননন্দিত বলিষ্ঠ কণ্ঠস্বর গণমানুষের নেতা বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও উলিপুর উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি।
উলিপুরের প্রতিটি মন্দিরে নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নিয়েছেন উলিপুরের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব সালেহী।
এ উপলক্ষে সোমাবার (১২ অক্টোবর ২০২৬) প্রয়োজনীয় সংখ্যক টিউবয়েল ও পাইপ ক্রয় করে তা বিতরণ করা হয়েছে এবং সেগুলো মন্দিরগুলোতে স্থাপনের কাজ চলছে বলে জানা গেছে।
মন্দিরে আগত বিভিন্ন শ্রেণী পেশার ভক্তসহ পুরোহিত ও দর্শনার্থীদের পানির সুবিধা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনস্বাস্থ্য ও দৈনন্দিন প্রয়োজন পূরণে সহায়ক হবে বলে জানায়েছেন- ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি।
এখানে উল্লেখ্য যে, এর আগে পূজা মন্ডপ গুলোতে কখনোই টিউব ওয়েল বসিয়ে পানির ব্যবস্থা করেনি কোন এমপি কিংবা স্থানীয় জনপ্রতিনিধি। এটাই প্রথম বলে মন্দির প্রেমী সনাতন ধর্মের অনুসারীরা ও স্থানীয় সচেতন মহল মহা খুশি। এতে ব্যারিস্টার সালেহীর জনপ্রিয়তা আরো অনেক গুনে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দুর্গাপূজার আয়োজনকারী সনাতন ধর্মের মানুষজন।
