শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ সভা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন রূপান্তরের প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডল। এতে বক্তব্য দেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার মো. সাইফুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী এসকে আশরাফ, সিডিওর শ্যামল কুমার বিশ্বাস, প্রেরণার নাসরিন সুলতানা, অগ্রগতি সংস্থার মো. জিয়াউর রহমান, আরার শেখ আবুল কালাম আজাদ, সিডাব্লিউসিএসের আরিফুর রহমান খান, ক্রিসেন্টের মো. হাসান আহম্মেদ এবং সক্রিয় কর্মী শরিফুল ইসলাম ও মো. মোকাররম জিন্নাহসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও নেটওয়ার্কের সদস্যরা।
সভায় বক্তারা বলেন, সীমান্তবর্তী জেলাগুলোতে মানব পাচার প্রতিরোধে সরকারি ও বেসরকারি সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় সচেতন কর্মীদের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। মানব পাচারের শিকার ব্যক্তিদের যথাযথ পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলা এবং সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এসব উদ্যোগের মাধ্যমেই মানব পাচারমুক্ত সমাজ প্রতিষ্ঠার পথ সুগম হতে পারে।
সভায় ‘আশ্বাস’ প্রকল্পের কার্যক্রম, যশোর ও সাতক্ষীরা অঞ্চলে মানব পাচারের বর্তমান পরিস্থিতি ও প্রবণতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সীমান্ত এলাকায় পাচার প্রতিরোধে বিদ্যমান উদ্যোগ, বিভিন্ন চ্যালেঞ্জ এবং ন্যাশনাল রেফারেল মেকানিজম (এনআরএম) অনুযায়ী সেবা প্রদান ও রেফারেল কার্যক্রমের সমন্বয় নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
এ ছাড়া খুলনা জেলা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক, মানব পাচার প্রতিরোধ কমিটি, সক্রিয় কর্মী দল, সারভাইভার লিডার এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা মনে করেন, সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে তথ্য বিনিময় ও পারস্পরিক সহযোগিতা জোরদার করা গেলে পাচার প্রতিরোধ এবং ভুক্তভোগীদের সহায়তা কার্যক্রম আরও কার্যকর হবে।
সভা শেষে দলগত আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, টেকসই পরিকল্পনা প্রণয়ন এবং পরবর্তী কার্যক্রমের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় রূপান্তর খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলায় মানব পাচার প্রতিরোধ এবং পাচারের শিকার ব্যক্তিদের সহায়তায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
The post সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত appeared first on ভোরের চেতনা.
