বাগেরহাটের কচুয়ায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির সালমান রনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোঃ রায়হান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুদেব কৃষ্ণ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি তুহিন খান, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান এবং অ্যাডভোকেট মাসফিকুর রহমান মাসুমসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মরত সাংবাদিকরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের অধীনে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু হয়েছে। ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ - এই ধারণাকে সামনে রেখে স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যয়ে কর্মসূচিটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচির তথ্য সংগ্রহ ও বাস্তবায়ন কার্যক্রম শতভাগ স্বচ্ছতার সঙ্গে সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
সানা/আপ্র/১২/১০/২০২৬