গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এক মুদি দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমনা আদালত।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে মহানগরীর আমবাগ তেঁতুল তোলা মোড় এলাকায় মিজানুর রহমানের সোয়া বিন তেলের গোডাউনে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান।
এসময় তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী সোয়াবিন তেলের বোতলে নকল বিএসটিআইয়ের লগো ব্যবহার করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশ ও ব্যাটেলিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
