২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডব এবং নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডব এবং নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল শুক্রবার বিকেলে দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ওই দিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যার মধ্য দিয়ে দেশে প্রায় দুই দশকের ফ্যাসিবাদের সূচনা হয়েছিল। পল্টন ট্রাজেডির মাধ্যমে দেশের গণতন্ত্র হত্যা ও নাগরিক অধিকার হরণ করা হয়েছিল বলেও দাবি করে দলটি।
ঐতিহাসিক পল্টন ট্রাজেডির দুই দশক পূর্তি এবং ওই হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে আগামী ২৭ ও ২৮ অক্টোবর এসব কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচির অংশ হিসেবে ২৭ অক্টোবর সকাল ১০টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
২৮ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া সারা দেশে সংগঠনের জেলা ও মহানগরী শাখাগুলো বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করবে।
