আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পূজা চলাকালে প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা যাদব বিশ্বাস, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেব, পুজা উদযাপন পরিষদের সভাপতি নিবারন চন্দ্র দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের সভাপতি প্রদীপ শর্মা, পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক শংকর দাস, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়মতি রানী, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, বিজিবির কোম্পানি কমান্ডার মোঃ আলাউদ্দিন, আনসার বিডিপি, কমান্ডার মাসুক মিয়া, আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান, ফায়ার সার্ভিসের ইনচার্জ জগদীশ চন্দ্র দেব নাথ।
উপজেলা পরিষদের সিএ তাপস দাসের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিলন কান্তি রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক প্রমুখ। এছাড়াও ২১ পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুজা মন্ডপের প্রতিনিধিদের হাতে সিসি ক্যামেরা এবং অনুদানের টাকা প্রদান হয়।
The post জৈন্তাপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত appeared first on Dhaka Protidin.
