শেরপুর সাংবাদিক ফোরাম-ঢাকার নতুন কমিটি গঠন
চ্যানেল আই অনলাইনপ্রকাশ: আপডেট:
রাজধানীতে কর্মরত শেরপুর জেলার সাংবাদিকদের সংগঠন ‘শেরপুর সাংবাদিক ফোরাম-ঢাকা’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দেলোয়ার রাশেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন তানজিল রিমন।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংগঠনের বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০২৭-২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়।
কমিটির সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন তাসলিমা হোসেন শিখা। সহসভাপতি মঈন আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান নাবিল, কোষাধ্যক্ষ সারোয়ার জাহান, দপ্তর সম্পাদক মুজাহিদ বিল্লাহ, তথ্য ও প্রকাশনা সম্পাদক আল মাসুদ নয়ন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন কামরুল হাসান।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন হকিকত জাহান হকি, রাশেদুল ইসলাম রাশেদ, জিয়াউল হক, মনির মোহাম্মদ ইমাম বাকী ও শাইনুল ইসলাম নূর।
নবগঠিত কমিটির মেয়াদ ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। চলতি বছরের ডিসেম্বর মাসে নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হবে।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব উদয় হাকিম এবং জ্যেষ্ঠ সাংবাদিক আবুল কালাম আজাদ ও কামরুল হাসানসহ বিভিন্ন সাংবাদিক নেতা।
সম্মেলনে সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ঢাকায় কর্মরত শেরপুরের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং জেলার কল্যাণে কাজ করবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
