নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
নদিয়ার চাপড়ায় বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম মহম্মদ আলি শেখ (৬২)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লোহার ভারী বস্তু দিয়ে বাবাকে আঘাত করেছে ছেলে আশাবুল শেখ। অন্তত অভিযোগ এমনই। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে। বচসা থেকে হাতাহাতি তারপরেই এই ঘটনা। তদন্তে পুলিশ।
