Published on
:
1 min read
উলুবেড়িয়ায় দুর্গাপুজোর বিসর্জনে সামিল ফ্রান্সের দুই তরুণী। আশা ভবন সেন্টারের বিশেষ ভাবে সক্ষম শিশুদের পরিচালিত পুজোয় মণ্ডপ সাজানো থেকে পুষ্পাঞ্জলি, ভোগ খাওয়া — সবেতেই অংশ নেন তাঁরা। দশমীতে সিঁদুর খেলা ও ধুনুচি নাচেও মাতেন দুই বিদেশিনি। বাংলার দুর্গাপুজোর উন্মাদনার কথা আগে শুনেছিলেন তাঁরা। কিন্তু এখানে এসে পুজোর আনন্দে শামিল হওয়ার অভিজ্ঞতা তাঁদের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে জানান তাঁরা। সেন্টারের ডিরেক্টর জন মেরি বারুই জানান, পড়াশোনার জন্য মাসখানেক আগে উলুবেড়িয়ায় আসেন ওই দুই তরুণী।
