সইফ আলি খানছবি: Instagram
Published on
:
1 min read
নেটদুনিয়ায় হাজার সার্চের পরেও কোনও প্রোফাইল মিলবে না তাঁর। দীর্ঘ বছর ধরে অন্তত সেটাই দেখা গিয়েছে। ভক্তেরা তাঁকে সবসময়ই প্রশ্ন করতেন কবে আবারও দেখা যাবে সোশ্যাল মিডিয়ায়। করিনা কাপুর খানের প্রোফাইল থেকেই যতটুকু দেখা যেত অভিনেতাকে, ততটুকুই সার। ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এ বার ইনস্টাগ্রামে সইফ আলি খান।
অভিনেতা ইনস্টাগ্রামে প্রোফাইল তৈরি করে তিনি প্রথম ফলো করেন স্ত্রী করিনা কাপুর খানকে। অভিনেত্রীও সঙ্গে সঙ্গেই ফলো ব্যাক করেন অভিনেতাকে। নিজের স্টাইলিশ লুকের ছবি শেয়ার করেছেন সইফ। নীল রঙের শুট পরে স্টাইলিশ লুকে ছবি শেয়ার করেছেন অভিনেতা।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘পতৌদি লাইব্রেরি... প্রচ্ছদ দেখেই বইগুলো কেমন সেটার বিচার করছি।’ তাঁর বুদ্ধিদীপ্ত চেহারা নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। ইনস্টাগ্রামে সইফের ডেবিউ ভীষণ ভাবে মন ছুঁয়েছে সকলের। যদিও এর আগেই সইফ একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর একটি সিক্রেট অ্যাকাউন্ট রয়েছে।
সইফ বলেছিলেন, ‘আমার ফোনে একটি গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। কখনও কখনও ঘাঁটাঘাঁটিও করি। তবে সত্যি বলতে বিষয়টা আমার খুব একটা ভালো লাগে না।’ বরং, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকেই অনেকটা শান্তিতে থাকেন সইফ। তবে কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় বলেই হয়তো আবারও অ্যাকাউন্ট খুলেছেন তিনি।
