ভোলার বোরহানউদ্দিনে বাবাকে বিদ্যুৎস্পৃষ্টের হাত থেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে তাদের বাবা বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরের দিকে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামের আইয়ুব আলীর বসতঘরের পাশের বাগানে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- আব্দুর রহিম (৪০) ও মো. রাকিব (৩০)। তারা ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. আলমের ছেলে।
স্থানীয়রা জানান, সকালের দিকে আইয়ুব আলীর বসতঘরের পাশে বাগানে গাছ কাটতে আসেন মো. আলম ও তার দুই ছেলে আব্দুর রহিম ও রাকিব। গাছ কাটার এক পর্যায়ে দুপুরের দিকে বিদ্যুতের ছিঁড়ে যাওয়া তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মো. আলম। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা দুই ভাই। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে সেখানকার চিকিৎসকরা দুই ভাইকে মৃত ঘোষণা করেন। আর বর্তমানে তাদের বাবা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
জুয়েল সাহা বিকাশ/এসজেডএইচ/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
