
প্রতীকী ছবি।ছবি সৌজন্যে: AI
Published on
:
1 min read
দেশের প্রধান দুই স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইনডেক্সের বৃদ্ধি হলো মঙ্গলবারের ট্রেডিং সেশনে। বাজার খোলার আধঘণ্টার মধ্যে সেনসেক্স বেড়েছে ৬৬৫ পয়েন্ট বা ০.৯২ শতাংশ। এর জেরে সাড়ে ৭২ হাজারের গণ্ডি পার করেছে এই সূচক। ০.৯১ শতাংশ বা ২০৫ পয়েন্ট বেড়ে নিফটি৫০ রয়েছে ২২,৫০০ পয়েন্টের উপরে। তবে সব সেক্টরে পজ়িটিভ ভাইব নেই। মিড ক্যাপ ইনডেক্সগুলি পজ়িটিভে থাকলেও ডাউন রয়েছে স্মল ক্যাপ ইনডেক্স। নিফটি আইটি সেক্টরাল ইনডেক্স বেড়েছে ৩ শতাংশের বেশি।
