মনপুরায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সিরাজগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। গ্রেপ্তার শহিদুল দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাকুচিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ওসি মাজাহারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের ওপর হামলার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।