ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
দেশ প্রতিক্ষণ, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিউচুয়াল ফান্ড খাতের কোম্পানি প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮১ শতাংশ। ফান্ডটি ২ হাজার ৪৫১ বারে ৩৩ লাখ ৬৩ হাজার ১২৫ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৫৬ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা টেকনো ড্রাগসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৬৭৮ বারে ১৯ লাখ ৬৭ হাজার ৬৫৩ টি শেয়ার লেনদেন করেছে।
যার বাজার মূল্য ৬ কোটি ৫৮ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ১৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৪২ বারে ৫ লাখ ৮৩ হাজার ৫৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৯৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের ৬.৪৫ শতাংশ, এপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলসের ৬.০৮ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৫.৯৮ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৫.৬৫ শতাংশ, পেনিনসুলা চিটাগাংয়ের ৫.৫৬ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৫.৩৭ শতাংশ এবং মেঘনা ইন্স্যুরেন্সের ৫.৩৫ শতাংশ দর বেড়েছে।


