রাত দিন নিউজ
প্রকাশ : Oct 23, 2026 ইং |অনলাইন সংস্করণ
ডেল টেকনোলজিসের ২০২৬ অর্থবছরের কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ইমার্জিং মার্কেট বিভাগে প্রতিষ্ঠানটিকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্মার্ট টেকনোলজিস।
থাইল্যান্ডের ফুকেটে ডেলের দক্ষিণ এশিয়া পার্টনার সামিটে পুরস্কারটি গ্রহণ করেন স্মার্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। সঙ্গে ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আবু মোস্তফা চৌধুরী সুজন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই অর্জনের জন্য গ্রাহক, অংশীদার ও কর্মীদের সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছে। সার্ভার ব্যবসায় অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কারটি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
- সর্বশেষ
- জনপ্রিয়
