পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বিবিসিকে এ তথ্য জানিয়েছেন পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম। তিনি জানান, নিহত ও আহত শিশুদের অধিকাংশের বয়স ৬ থেকে ১২ বছরের মধ্যে। আহতদের অনেকেরই মাথায় আঘাত লেগেছে। এদিকে,... বিস্তারিত
