পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়কের দ্রুত রোগমুক্তি কামনা
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ১১:২৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন অধ্যাপক আলমগীর হোসেন।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
পিরোজপুর জেলা বিএনপির রাজপথের ত্যাগী ও কর্মীবান্ধব রাজনীতিবিদ, মাটি ও মানুষের নেতা এবং পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন উন্নত চিকিৎসার জন্য আগামী শনিবার ( ১৭ অক্টোবর) সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। পরিবার, রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন গণমাধ্যম তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণ রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া প্রার্থনা করেছেন।
অধ্যাপক আলমগীর হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং পিরোজপুর জেলা পরিষদের সম্মানিত প্রশাসক। পাশাপাশি তিনি সারা বাংলাদেশের শিক্ষকসমাজের কাছে একজন জনপ্রিয় শিক্ষক নেতা হিসেবে পরিচিত।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি পিরোজপুরের রাজপথের আন্দোলন-সংগ্রাম ও দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক, সাধারণ মানুষের প্রতি আন্তরিকতা এবং কর্মীবান্ধব নেতৃত্বের কারণে তিনি পিরোজপুরের রাজনৈতিক অঙ্গনে বিশেষ পরিচিতি অর্জন করেছেন।
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার প্রাক্কালে অধ্যাপক আলমগীর হোসেন তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণ রোগমুক্তির জন্য দেশবাসী, রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী, শিক্ষকসমাজ এবং সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীদের কাছে বিশেষভাবে দোয়া কামনা করেছেন।
এদিকে, অধ্যাপক আলমগীর হোসেনের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দৈনিক খোলা বাজার পত্রিকা পরিবারের পক্ষ থেকেও বিশেষভাবে দোয়া প্রার্থনা করা হয়েছে। পত্রিকা পরিবারের প্রত্যাশা, তিনি চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং দেশ ও মানুষের কল্যাণে তাঁর ভূমিকা অব্যাহত রাখবেন।
অধ্যাপক আলমগীর হোসেনের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দৈনিক খোলা বাজার পত্রিকা পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে। একই সঙ্গে তাঁর চিকিৎসা সফল হওয়া এবং সুস্থভাবে দেশে ফিরে আসার জন্য দেশবাসীর আন্তরিক দোয়া ও ভালোবাসা কামনা করা হয়েছে।

