খুলনা গেজেট অক্টোবর ২৪, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কেউ গ্রেপ্তার হলে তার ভিসা বাতিল হতে পারে। শনিবার (২৪ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়েছে, আপনি গ্রেপ্তার হলে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। আপনাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন।
এর আগে, এক পোস্টে দূতাবাস জানিয়েছিল, বি১/বি২ ভিজিটর ভিসায় পর্যটন, অবকাশযাপন (ছুটি কাটানো), কেনাকাটা, বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের সাথে দেখা করা, ব্যবসায়িক সহযোগীদের সাথে বৈঠক করা, সভা ও সম্মেলনে অংশ নেওয়া-এসব ক্ষেত্রে কাজের অনুমতি মিলতে পারে।
খুলনা গেজেট/এনএম
