রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর প্রশাসনের অর্থায়নে বিভিন্ন পূজামণ্ডপে মোট ১ লাখ ৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী ও পৌর প্রশাসক মুন্না রানী চন্দ।
এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর আলীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও পূজার প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পৌর প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করায় সংশ্লিষ্ট পূজামণ্ডপের আয়োজকদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
