সংবাদ বিজ্ঞপ্তি · ১৮ অক্টোবর, ২০২৬ ৯:১২ অপরাহ্ন
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য সম্মাননা ও স্বীকৃতি পেয়েছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত জেলা-৩১৫বি-১-এর অধীনে ১৫৫টি ক্লাবের পরিচালিত মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম মূল্যায়ন করা হয়। এরপর শনিবার ঢাকার গুলশান ক্লাবে জেলা ইভালুয়েশন কমিটির বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। ১৫৫টি ক্লাবের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা গভর্নরের অনুমতি সাপেক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটিকে এ সম্মাননা ও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গভর্নর খন্দকার মাজহারুল আনোয়ার, আইপিডিজি এ কে এম সারওয়ার জাহান জামিল, জেলা প্রথম ভাইস গভর্নর রফিকুল বারী মুক্তা, দ্বিতীয় ভাইস গভর্নর ফরিদা ইয়াসমিন জেসমিন, সাবেক গভর্নর লুৎফুর রহমান এবং অক্টোবর সার্ভিস কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান।
এ ছাড়া অন্যদের মধ্যে সিলেট লায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু তাহের এবং লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সাবেক সভাপতি সাজুওয়ান আহমদ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবসেবা ও সামাজিক কল্যাণে লায়ন্স ক্লাবের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এই অর্জন প্রবাস ও স্থানীয় পর্যায়ে মানবিক কাজে আরও অনুপ্রেরণা জোগাবে।
গুগলে আমাদের খবর পেতে
