দুর্গাপুজোর আমেজ কাটতে না কাটতেই এ বার কালীপুজোর প্রস্তুতি। উৎসবের সাজে বাড়তি রং আনতে বাজারে এসেছে নানা ধরনের রঙিন লাইট। চাঁদনী মার্কেটে নিত্যনতুন ডিজাইন, বাহারি রং আর আধুনিক আলোর সম্ভারে আকর্ষণ বাড়ছে ক্রেতাদের। বাড়ি সাজানো থেকে পুজোর মণ্ডপের আলোকসজ্জা - সব কিছুর জন্য পছন্দের লাইট কিনতে দোকানে ভিড় জমাচ্ছেন মানুষ। কালীপুজোর আগে কেমন জমেছে আলোর বাজার? দেখুন প্রতিবেদন।
