Home / চাঁদপুর / নির্বাচনে অংশ নিতে চাইলে আগে পদ থেকে পদত্যাগ করতে হবে- এমপি মানিক
নির্বাচনে অংশ নিতে চাইলে আগে পদ থেকে পদত্যাগ করতে হবে- এমপি মানিক
in চাঁদপুর, শীর্ষ সংবাদ
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি দলীয় শৃঙ্খলা রক্ষা ও সততার ওপর বিশেষ জোর দেন। তিনি স্পষ্ট জানান, ছাত্রদলের কেউ আসন্ন নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এছাড়া বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকরা নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের আগে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করতে হবে। প্রার্থীদের ব্যক্তিগত যোগ্যতা, সততা ও জনসেবার মানসিকতাকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, অপরাধ ছোট বা বড় যাই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।
জনপ্রতিনিধিদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে সংসদ সদস্য বলেন, চেয়ারম্যান ও মেম্বারদের মসজিদের ইমামের মতো দায়িত্বশীল ও আদর্শবান হতে হবে। সরকার ইউনিয়ন পরিষদের উন্নয়নের জন্য বরাদ্দ দেবে, আর জনপ্রতিনিধিরা বসে খাবেন কিংবা লুটপাট করবেন—সেই দিন শেষ। অতীতে ফ্যাসিস্ট শাসনামলের আচরণের কথা ভুলে গিয়ে তারেক রহমানের বাংলাদেশে সবাইকে সততার সঙ্গে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, চেয়ারম্যান ও মেম্বারদের মসজিদের ইমামের মতো দায়িত্বশীল ও আদর্শবান হতে হবে। সরকার ইউনিয়ন পরিষদের উন্নয়নের জন্য বরাদ্দ দেবে। আর জনপ্রতিনিধিরা বসে বসে খাবেন কিংবা বরাদ্দের অর্থ লুটপাট করবেন—সেই দিন শেষ। জনপ্রতিনিধিদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, “গত ১৭ বছরের ফ্যাসিস্ট হাসিনার শাসনামলের কথা ভুলে যান। এটা তারেক রহমানের বাংলাদেশ। আমরা কাউকে লজ্জা দিতে চাই না। এখনো সময় আছে, নিজেরাই সিদ্ধান্ত নিন—আপনারা নির্বাচন করবেন কি না এবং সেই দায়িত্ব পালনের যোগ্যতা আপনাদের আছে কি না।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তির চেয়ে দল বড়। তাই দলীয় সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দল যাকে মনোনীত করবে, তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।
দলীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দল যাকে মনোনীত করবে, তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর পরিচালনায় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী ও বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেট/
১৫ অক্টোবর ২০২৬
