রংপুরে ১০০৯ পূজামণ্ডপের নিরাপত্তায় ১৩৫ প্লাটুন বিজিবি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পিএম
ছবি: খবরের কাগজ
-->রংপুর রিজিয়নের আওতায় সীমান্তবর্তী ১ হাজার ৯টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার মোহাম্মদ ফয়সল হাসান খান।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে হিলি সীমান্তবর্তী হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজে হরিজন সম্প্রদায়ের অস্থায়ী পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
এ সময় তিনি মন্দির কমিটির হাতে ফল ও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
আরও পড়ুন
তিনি বলেন, ‘সীমান্ত রক্ষার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে বিজিবি। অপতথ্য ও গুজব যাতে কেউ ছড়াতে না পারে, সেদিকেও নজর রাখা হচ্ছে।’
এ সময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী ও উপ-অধিনায়ক মেজর ইব্রাহিম আব্দুল্লাহ আসাদ উপস্থিত ছিলেন।
কুদ্দুস আলী/রিফাত/
আরও পড়ুন
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১০ পিএম
সাংবাদিক হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধনে সাংবাদিকরা। ছবি: খবরের কাগজ
-->নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যার প্রতিবাদে ও খুনের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে আলফাত উদ্দিন স্কয়ারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ আর জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালের জেলা প্রতিনিধি পঙ্কজ কান্তি দে, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি অ্যাড. মহসিন রেজা মানিক, হাওর ও নদীরক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহানুর রহমান প্রমুখ।
আরও পড়ুন
প্রেসক্লাব সভাপতি পঙ্কজ কান্তি দে বলেন, ‘এর আগেও সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি।’
তিনি আরও বলেন, ‘সরকারের মনে রাখতে হবে গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে কাজ করতে না পারলে, তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ঝুঁকিতে পড়বে।’
দেওয়ান গিয়াস চৌধুরী/তামান্না রুপা/
আরও পড়ুন
কুড়িগ্রামে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
-->কুড়িগ্রামের চিলমারী-হরিপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরাশা (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
রবিবার (১৮ অক্টোবর) সকালে চিলমারী উপজেলার তেলিয়াপাড়া চৌরাস্তা এলাকায় ৮১ মিটার সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরাশা উলিপুর উপজেলার উত্তর আঠারো পাইকা এলাকার মণ্ডলের হাটের মাঝিপাড়ার বাসিন্দা পেমান্দ দাশের ছেলে।
আরও পড়ুন
স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ কেনার জন্য মোটরসাইকেলে করে সুন্দরগঞ্জের হরিপুর বাজারে যাচ্ছিলেন নিরাশা। পথে সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে নিহতের মরদেহ পরিবারের স্বজনরা নিয়ে গেছেন।
আরও পড়ুন
কর্ণফুলীতে দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পিএম
আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পিএম
ছবি: খবরের কাগজ
-->দূর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমে উপহারসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য আলহাজ সরওয়ার জামাল নিজাম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আমিরুল মোস্তফা।
আরও পড়ুন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুর আলী ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুমানা রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন তরুণ রাজনীতিবিদ সাহওয়াজ জামাল নিজাম সনি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট এস এম ফোরকান, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হাজী ওসমান, জেলা বিএনপির সদস্য ইসমাইল ও সালেহ জহুর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন ফারুকী, এইচ এম হারুনুর রশিদ (লাল গোলাপ), জেলা ছাত্রদলের সদস্যসচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুদ্দীন সবুজ, শিকলবাহা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান দোভাষী ও সাবেক সদস্যসচিব আবু তাহের, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, কর্ণফুলী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রানা ধর ও সাধারণ সম্পাদক রাজীব শীল।
এ ছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী, বিভিন্ন মন্দিরের প্রতিনিধি এবং সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ওসমান হোসাইন/তামান্না রুপা/
আরও পড়ুন
বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পিএম
আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পিএম
ছবি: খবরের কাগজ
-->বাগেরহাটের শরণখোলায় ভাড়া বাসা থেকে কুয়েত প্রবাসীর স্ত্রী শান্তা আক্তার জুইয়ের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
রবিবার (১৮ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন
মৃত জুই আক্তার শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের কুয়েত প্রবাসী আনোয়ার হাওলাদারের স্ত্রী। তার ১১ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয়দের বরাদ দিয়ে পুলিশ জানায়, স্বামী প্রবাসে থাকাকালে অন্য এক ব্যক্তির সঙ্গে জুই আক্তারের সম্পর্ক গড়ে ওঠে। ওই ব্যক্তির সঙ্গে তিনি ভাড়া বাসায় বসবাস করছিলেন। ঘটনার পর থেকে ওই ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। তবে তার পরিচয় ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাসার মালিক মো. ফরিদ হোসেন জানান, গত ৫ অক্টোবর জুই আক্তার স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আর ওই নারী যার সঙ্গে বাসায় উঠেছিলেন তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
নাহিদ ফরাজী/খাদিজা রুমি/
