চট্টগ্রামে সন্দ্বীপ অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ মোশাররফ হোসাইন ও সাধারণ সম্পাদক পদে আমজাদ হোসাইন নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) নগরের একটি কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। সংগঠনের ১ হাজার ৭৬৬ ভোটারের মধ্যে ভোট দেন ১ হাজার ১৫৭ জন।
সভাপতি পদে মোশাররফ হোসাইন পেয়েছেন ৭৪২ ভোট। সাধারণ সম্পাদক পদে আমজাদ হোসাইন পেয়েছেন ৪৪৬ ভোট।
সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোকতাদের আজাদ খান ও শামসুল কবির শামীম। যুগ্ম সম্পাদক মুহাম্মদ ওবাইদুল্যাহ তরীক, অর্থ সম্পাদক কাজী মো. মামসাদ এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সজীব নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া প্রচার সম্পাদক মো. মনজুর হোসাইন, দপ্তর সম্পাদক ডা. মো. আব্দুল কাদের, মহিলা সম্পাদিকা মমতাজুন্নেসা সোমা, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ফেরদৌস আহমেদ কৌশিক এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবু ইউসুফ নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্যের ১২টি পদে নির্বাচিত হয়েছেন দাউদ খালেদ চৌধুরী (কাইজার), এস এম কামরুল হাসান, এন এম শিহাব উদ্দিন, আবদুল হালিম নাছির, হাফেজ আজহারুল ইসলাম ফয়সল, সেলিম উদ্দিন মাহমুদ, আমির হোসেন জুয়েল, আলমগীর আলম মেম্বার, মো. মনজুর কাদের, মো. সোহরাব উদ্দিন, মো. জাহিদ ও ডা. মো. নাজিম উদ্দিন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. রফিকুল ইসলাম। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট শাহাদাত হোসাইন ও ক্যাপ্টেন আনসারুল হক।
The post সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সভাপতি মোশাররফ, সম্পাদক আমজাদ appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
