পল্লী সঞ্চয় ব্যাংক সরকারের অনুকূলে ঘোষিত ৬০ কোটি টাকার লভ্যাংশ সরকারি কোষাগারে জমা দিয়েছে। ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ঘোষিত লভ্যাংশের এ চেক রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের উপস্থিতিতে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এ কে এম জাহাঙ্গীর এবং ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু অর্থমন্ত্রীর হাতে চেকটি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক নুরে আলম তালুকদার। এ ছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা, মহাব্যবস্থাপক এ. বি. এম. জাহিদ হোসেন ও মো. আলা উদ্দিন, বোর্ড সচিব ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ আলী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুকান্ত কুমার ঘোষ এবং জনসংযোগ কর্মকর্তা ও সিনিয়র অফিসার এস. এম. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
