গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে গোলাগুলি, নিহত অন্তত ৭
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
জর্ডানের কারাক প্রদেশের একটি গির্জায় বন্দুকধারীদের গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) প্রদেশটির একটি গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির জননিরাপত্তা বিভাগ।
জর্ডানের রাজধানী আম্মান থেকে প্রায় ৯০ মাইল দক্ষিণে কারাক প্রদেশের হামুদ এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি প্রধানত খ্রিষ্টান-অধ্যুষিত।
জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মদ আল-মোমানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘কারাক প্রদেশে গুলিবর্ষণের একটি ঘটনা নিয়ে নিরাপত্তা বাহিনী কাজ করছে।’
জননিরাপত্তা বিভাগের তথ্য অনুযায়ী, হামলাকারীদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তাদের ধরতে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
রাষ্ট্রীয় টেলিভিশন আল-মামলাকাকে এক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীদের একজনের হাতে একে-৪৭ কালাশনিকভ রাইফেল ছিল। কয়েক মিনিট ধরে গুলিবর্ষণ চলে।
প্রত্যক্ষদর্শী তামের হালসা বলেন, গির্জার বাইরে কয়েকজন দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি গাড়ি থেকে দুজন নেমে গুলি চালাতে শুরু করেন।
তিনি আরও জানান, ঘটনার সময় গির্জার ভেতরে ও বাইরে দেড় শতাধিক মানুষ ছিলেন।
ঘটনার বিস্তারিত জানতে তদন্ত ও অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় হতাহতের সংখ্যা এবং হামলাকারীদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানায় তারা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
