মোঃ হাসান আলী
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপশহরে অবস্থিত রুরাল হিউম্যান এইড ফাউন্ডেশন সম্প্রতি হাটিকুমরুল ইউনিয়নের হাটিপাড়া গ্রামে সাব-অফিস খোলার ঘোষণা দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উক্ত প্রতিষ্ঠানের উল্লাপাড়া অফিস কর্তৃপক্ষের নাম মোঃ ঝিনুক মিয়া। তার নির্দেশনা ও উদ্যোগে এলাকায় একটি ট্রেনিং সেন্টার চালু হয়। সেখানে মোট ৫২ জন মানুষকে এক মাসের প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রশিক্ষণের প্রধান দায়িত্বে ছিলেন স্থানীয় একজন দলপতি আব্দুল মান্নান শেখ, যিনি অফিস কতৃপক্ষের মনগড়া উন্নয়নের বুলিতে অধিকতর আশ্বস্ত হয়ে বলেন
অফিস চালু করলে জমি দাতা হিসাবে আমার জমি দিয়ে দেব, অফিস ও প্রশিক্ষনার্থীদেরএই বলে প্রতিশ্রুতি দেন ।
প্রশিক্ষণকালীন সময়ে অংশগ্রহণকারীদের আশ্বাস দেওয়া হয়েছিল যে, পরবর্তীতে তাদের লোন দেওয়া হবে, গরু, ছাগল, হাঁস-মুরগি ফ্রি প্রদান করা হবে এবং প্রশিক্ষণ ভাতা বাবদ জনপ্রতি ১৫০০ টাকা দেওয়া হবে।
কিন্তু প্রশিক্ষণ শেষ হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অংশগ্রহণকারীরা কোনো লোন, পশু বা প্রশিক্ষণ ভাতা পাননি। প্রতিশ্রুতির বিপরীতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো সহায়তা প্রদান না করায় ভুক্তভোগীরা ক্ষোভ ও হতাশায় ভুগছেন।
তাদের অভিযোগ প্রশিক্ষণের সময় প্রত্যেকের নামে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা হয়েছে। এতে অংশগ্রহণকারীরা আরও আতঙ্কে আছেন। অনেকের আশঙ্কা,আমাদের নামে অ্যাকাউন্ট খোলা হলেও হয়তো সেই অ্যাকাউন্ট ব্যবহার করে উপর থেকে কোনো অর্থ বা বাজেট উঠিয়ে নেওয়া হবে, আর আমরা প্রতারিত হব
এলাকাবাসীর মতে, এটি একটি সংগঠিত প্রতারণার ফাঁদ সাধারণ মানুষকে ব্যবহার করে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক সুবিধা গ্রহণ করা হচ্ছে।
সার্বিকভাবে, রুরাল হিউম্যান এইড ফাউন্ডেশনের উল্লাপাড়া অফিস ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্যক্রম নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ, আতঙ্ক ও আলোচনা চলছে। সাধারণ মানুষ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন, যেন ভুক্তভোগীদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হয় এবং প্রতারণামূলক কার্যক্রম বন্ধ হয়।
