প্রেসক্লাব নকলার ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশ বুলেটিনের সিনিয়র সাব-এডিটর মাসুম বিল্লাহ রাকিব। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহনা টেলিভিশনের প্রতিনিধি আব্দুল্লাহ আল-আমিন।
কমিটিতে দৈনিক দেশ রূপান্তরের নকলা উপজেলা প্রতিনিধি মো. শফিউজ্জামান রানাকে সভাপতি এবং জাতীয় অর্থনীতি ও ন্যাশনাল কান্ট্রি টুডের প্রতিনিধি নাহিদুল ইসলাম রিজনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটির তালিকা রোববার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে প্রকাশ করা হয়।
কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন শফিউল আলম লাভলু। সহসভাপতি হয়েছেন দেলোয়ার হোসেন ও আরিফুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সজিব মিয়া, রকিব হাসান রবিন ও মোস্তাক আহাম্মেদ।
এ ছাড়া দপ্তর সম্পাদক নয়ন শেখ, কোষাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইসুল ইসলাম রিফাত, সাহিত্য ও গবেষণা সম্পাদক এম এ ফিরোজ, কল্যাণ ও তহবিল সম্পাদক মাহাদী হাসান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন আইনুল নাঈম।
উল্লেখ্য, প্রেসক্লাব নকলা ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও সহযোগিতা বাড়বে। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।
