নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
হাওড়ায় আমতা বিধানসভা কেন্দ্র এলাকায় বন্যা ও চাষের সমস্যা মেটাতে সাতটি নিকাশি ও সেচ খাল সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে সেচ দপ্তর। এর জন্য প্রায় ৬ কোটি টাকা ইতিমধ্যেই অনুমোদন হয়ে গেছে। আমতার বিধায়ক অমিত সামন্ত জানান, দুর্গাপুজোর পরেই সংস্কারের কাজ শুরু হয়ে যাবে। পাশাপাশি আরও সাতটি খাল সংস্কারের অনুমোদন মিলেছে এবং সেগুলির অর্থ মঞ্জুরের প্রক্রিয়া চলছে। মোট ১৪টি খাল সংস্কার হলে স্থানীয় কৃষকরা অনেক উপকৃত হবেন।
