মুন্সীগঞ্জের সিরাজদিখানে নবনিযুক্ত ইউএনও খন্দকার মাহামুদুল হাসানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় উপজেলার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহামুদুল হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহামুদুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় সিরাজদিখান উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ নিরসন এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সভায় প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের মাধ্যমে উপজেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং জনস্বার্থে একসঙ্গে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
