বিদেশের মাটিতে শিকড়ের টানে দুর্গোৎসব! ডেনমার্কের নর্থ জুটল্যান্ডের অলবর্গ শহরে অল্প কয়েকটি পরিবারের উদ্যোগে আয়োজিত একমাত্র দুর্গাপুজো এবার পা দিল অষ্টম বর্ষে। কর্মব্যস্ত প্রবাসজীবনের নানা প্রতিকূলতা সামলে তিন দিনের এই আয়োজনে রয়েছে অষ্টমীর পুজো, পুষ্পাঞ্জলি, সন্ধিপুজো, ১০৮ প্রদীপ প্রজ্বলন, ধুনুচি নাচ, ভোগ ও সিঁদুর খেলা। কলকাতার কুমোরটুলি থেকে তৈরি ফাইবারগ্লাসের প্রতিমাকে ঘিরে জমে ওঠে পুজোর আনন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও ঐতিহ্য পৌঁছে দেওয়ারও চেষ্টা চলে। দেশ, ধর্ম ও জাতির ভেদাভেদ ভুলে এই দুর্গোৎসব হয়ে উঠেছে সম্প্রীতি ও সংস্কৃতি বিনিময়ের মিলনমেলা। সুদূর ডেনমার্কে কী ভাবে তৈরি হয় এক টুকরো বাংলা? দেখুন Ei Samay-এর বিশেষ প্রতিবেদন।