দশমীর আনন্দে মেতে উঠলেন টলিউড তারকারা। অনুরাগীদের জানালেন বিজয়ার শুভেচ্ছা। কে কেমন সেজেছিলেন এদিন?
যশকে সঙ্গে নিয়ে দেবী বরণে যান নুসরত। স্ত্রী যখন দুর্গার বরণ সারছেন, তার ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন অভিনেতা। বরণ, সিঁদুরখেলা শেষে যুগলের ছবি পোস্ট করে অনুরাগীদের বিজয়ার শুভেচ্ছা জানান যশ এবং নুসরত। এদিন অভিনেত্রী লাল পাড় সাদা শাড়ি পরেছিলেন। অন্যদিকে যশের পরনে ছিল সাদা পাঞ্জাবি, পায়জামা।
https://www.instagram.com/p/DewXPWsE4Cv/?utm_source=ig_web_copy_link&psln=NTc4MTIwNjQ2YQ==
একরত্তি সন্তানকে প্রথম পুজো শোভন গাঙ্গুলি এবং সোহিনী সরকারের। পুজোর অন্যান্য দিনগুলো সন্তানকে আগলে বাড়িতেই সময় কাটিয়েছেন যে সোহিনী তার ঝলক পোস্ট করেছিলেন। তবে দশমীর দিন দেবী বরণ সারলেন, সিঁদুর পরলেন শোভনের হাতে। বিয়ের গয়নায় সেজেছিলেন তিনি এদিন। বরণের ছবি পোস্ট করে সোহিনী লেখেন, 'শুভ বিজয়া, ভাল হোক সবার।'
https://www.instagram.com/p/DewvPU_H7G5/?utm_source=ig_web_copy_link&dlrf=NTc4MTIwNjQ2YQ==
পুজোর বাকি দিনগুলোর মতোই দশমীর দিনটিও সুস্মিতার সাহেবের সঙ্গেই কাটল। বরণ, সিঁদুরখেলা শেষে একত্রে ধরা দেন ক্যামেরার সামনে। বরকে পাশে নিয়ে দশমীর আনন্দে মেতে উঠলেন ছোটপর্দার চেনা মুখ প্রিয়াঙ্কা মিত্র। বিয়ের পর এটাই তাঁদের প্রথম সিঁদুরখেলা। সেই অভিজ্ঞতা ভাগ করে অভিনেত্রী লেখেন, 'মা দুর্গার আশীর্বাদে শুরু হোক নতুন সুখের গল্প। শুভ বিজয়া। প্রচণ্ড রোদে দাঁড়িয়ে কষ্ট করে ছবি তুলে দিয়েছেন শুভ্রজিৎ সাহা, বউয়ের প্রথম সিঁদুর খেলা বলে কথা।'
https://www.instagram.com/p/DewnqGXmkk_/?utm_source=ig_web_copy_link&rpxt=NTc4MTIwNjQ2YQ==
https://www.instagram.com/p/DewjCbOjwmD/?utm_source=ig_web_copy_link&obrf=NTc4MTIwNjQ2YQ==
দশমীর ঘরোয়া আড্ডার ঝলক পোস্ট করলেন এদিন পিয়া চক্রবর্তী। ছেলে নডি এবং বেটার হাফ পরমব্রত চ্যাটার্জির সঙ্গে ছবি পোস্ট করে বিজয়ার শুভেচ্ছা জানালেন তিনি।
https://www.instagram.com/p/Dewu_FaEzMl/?utm_source=ig_web_copy_link&vrfl=NTc4MTIwNjQ2YQ==
দশমীর দিন একটি হলুদ রঙের শাড়ি পরেছিলেন মিমি চক্রবর্তী। সঙ্গে ছিল কনট্রাস্টে রানি রঙের ব্লাউজ। হালকা সোনার গয়নায় সেজে বরণ শুরুর আগেই একটি ভিডিও করেন তিনি, সকলকে জানান বিজয়ার শুভেচ্ছা বার্তা। বলেন, 'সবাইকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।'
https://www.instagram.com/reel/DewYjJ2K1we/?utm_source=ig_web_copy_link&dlrf=NTc4MTIwNjQ2YQ==
দেবী বরণ শেষে সিঁদুরে রাঙা হয়ে ছবি ভাগ করে নিলেন ঋতাভরী চক্রবর্তী। এদিন একটি লাল পাড় সাদা রঙের শাড়ি, ম্যাচিং ব্লাউজ, সোনার গয়নায় সেজে উঠেছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর প্রেমিক। বিজয়ার ছবি পোস্ট করে তিনি লেখেন, 'শুভ বিজয়া। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালবাসা।'
https://www.instagram.com/p/DexBwDTgRES/?utm_source=ig_web_copy_link&vrfl=NTc4MTIwNjQ2YQ==
মেয়ের জন্মের পর এটাই প্রথম পুজো পিয়ান সরকার এবং রাজা চন্দের। একরত্তিকে নিয়েই এদিন তাঁরা দেবী বরণ করেন, সিঁদুরখেলায় মেতে ওঠেন। অন্যদিকে বরণ শেষে দুর্গাকে জড়িয়ে ধরেন শ্রীময়ী চট্টরাজ, আকুল নয়নে একটাই প্রার্থনা জানান, 'আবার এসো মা।' দেবী বরণ শেষে একই প্রার্থনা ছিল অপরাজিতা আঢ্যরও।
https://www.instagram.com/p/Dew9M7FBPrS/?utm_source=ig_web_copy_link&xtok=NTc4MTIwNjQ2YQ==
https://www.instagram.com/p/DewlB-qEyIc/?utm_source=ig_web_copy_link&obrf=NTc4MTIwNjQ2YQ==
https://www.instagram.com/p/DexGqvSks-D/?utm_source=ig_web_copy_link&exln=NTc4MTIwNjQ2YQ==
বিয়ের পর এটা প্রথম পুজো তনুশ্রীর। বিদেশের মাটিতে কাটালেন। সেখানেই সারলেন দেবী বরণ।
https://www.instagram.com/reel/DewOaBBB62Q/?utm_source=ig_web_copy_link&rpxt=NTc4MTIwNjQ2YQ==
https://youtu.be/0zCHcjYKFPg?si=nukZhimjPmRPPxHE
