কক্সবাজারের ঈদগাঁও থানা হাজত থেকে আবদুল্লাহ নামের এক আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার রাতে স্পর্শকাতর এ ঘটনা ঘটলেও পুরো রাত এবং পরদিন দুপুর পর্যন্ত বিষয়টি অনেকটাই গোপন ছিল।
পলাতক আসামি উপজেলার বোয়ালখালী গ্রামের কালুর ছেলে ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার পালিয়ে যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে প্রস্রাব করার কথা বলে হাজত থেকে বের হয়ে পালিয়ে যান তিনি। তাকে পুনরায় আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, তাকে ‘আসামি’ লেখা যাবে না, লিখতে হবে ‘কিশোরের পলায়ন’। কারণ তার বয়স ১৪ বছর। বৃহস্পতিবার ৩০ লিটার মদসহ তাকে আটক করা হয়।
এদিকে আসামি পালিয়ে যাওয়ার পর পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে আটক করতে পারেনি।
থানা হাজতের মতো সুরক্ষিত স্থান থেকে আসামি পালিয়ে যাওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
এমই
