বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়ার ঘোষণা ইউজিসির
- প্রকাশিত : ২০২৬-১০-১৪
- ২১ বার পঠিত
শিক্ষা প্রতিবেদক:
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণায় উৎসাহ ও আর্থিক সহায়তা দিতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ২০২৬-২০২৭ অর্থবছরে প্রমোশনাল ও একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্পের আওতায় এই অনুদান দেওয়া হবে। আগ্রহী শিক্ষকদের কাছ থেকে অনলাইনে প্রকল্প প্রস্তাব আহ্বান করা হয়েছে।
নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে আগামী ২২ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রকল্প প্রস্তাব জমা দিতে হবে।
অনুদানের পরিমাণ ও ক্যাটাগরি
গবেষণার শাখা ও প্রকল্পের ধরন অনুযায়ী অনুদানের পরিমাণে ভিন্নতা রয়েছে:
প্রমোশনাল গবেষণা প্রকল্প: বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ সাত লাখ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা।
একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্প: বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ আট লাখ টাকা।
আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা
প্রমোশনাল গবেষণা প্রকল্প: আবেদনকারীকে পূর্ণকালীন প্রভাষক অথবা সহকারী অধ্যাপক হতে হবে এবং স্বীকৃত ইনডেক্সড জার্নালে তাঁর অন্তত দুটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত থাকতে হবে।
একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্প: আবেদনকারীকে পূর্ণকালীন সহযোগী অধ্যাপক অথবা অধ্যাপক হতে হবে। পাশাপাশি স্বীকৃত ইনডেক্সড জার্নালে তাঁর অন্তত পাঁচটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে দুটিতে তাঁকে করেসপন্ডিং অথর বা লাস্ট অথর হিসেবে থাকতে হবে।
গুরুত্বপূর্ণ শর্তাবলি ও আবেদনের নিয়ম
প্রতিটি গবেষণা প্রকল্পের মেয়াদ হবে এক বছর।
একজন প্রধান গবেষক একই অর্থবছরে একাধিক ক্যাটাগরিতে প্রকল্প প্রস্তাব জমা দিতে পারবেন না।
ইউজিসির অর্থায়নে চলমান কোনো গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত নতুন প্রকল্পের জন্য আবেদন করা যাবে না।
আবেদনপত্র অনলাইনে যথাযথভাবে জমা দেওয়ার পর দুটি প্রিন্ট কপি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মাধ্যমে ‘পরিচালক, রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড ডিভিশন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭’ ঠিকানায় পাঠাতে হবে।
এ জাতীয় আরো খবর..
ক্যালেন্ডার...
❮
❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat

