আবু সুফিয়ান • নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন
শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন পরিষদ ও জনগণের সম্মিলিত সহযোগিতার প্রতিফলন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
তিনি বলেন, এ ধারাবাহিকতা বজায় রেখে সব ধর্মের মানুষের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে।
বিজ্ঞাপন
বুধবার (২১ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরের ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট এলাকায় প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সুফিয়ান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে এসে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তার এ উদ্যোগ ধর্মীয় উৎসবের প্রতি সরকারের আন্তরিকতা এবং সব সম্প্রদায়ের মানুষের পাশে থাকার অঙ্গীকারের প্রতিফলন। উৎসবের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় সরকার যে গুরুত্ব দিয়েছে, তা দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহায়ক ভূমিকা রেখেছে।
বিজ্ঞাপন
কোতোয়ালি থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন ও আক্তার খান।
এসময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর দিদারুল ইসলাম লাবু, ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাদেকুর রহমান রিপন, পাথরঘাটা ওয়ার্ড বিএনপির সদস্যসচিব সালাহউদ্দিন, ওয়াসিম, কোতোয়ালি থানা মহিলাদলের সাধারণ সম্পাদক মনোয়ারা বাবুল, রাজিব নন্দী দাস, সালমান, সাজু দাশ ও মিঠুন দাশসহ স্থানীয় নেতারা।
এমআরএএইচ/এমআইএইচএস
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
