নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
উৎসবের আবহে লিলুয়ায় অগ্নিকাণ্ড। অষ্টমীর দিন রবীন্দ্র সরণির একটি ফাঁকা বাড়ির গ্যারাজ থেকে হঠাৎ আগুন লাগে। গ্যারাজে থাকা দুটো গাড়িও ভস্মীভূত হয়। খবর পেয়ে বালি ফায়ার ব্রিগেডের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ফাঁকা বাড়িতে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল।
