সমস্ত খবরের LIVE আপডেটগ্রাফিক্স: রাতুল মণ্ডল
CJP-এর ‘তিরঙ্গা ওড়াও’ অভিযানের ডাক, কড়া নিরাপত্তা দিল্লিতে
আজ শুক্রবার, CJP প্রতিষ্ঠাতা দীপকের ‘তিরঙ্গা ওড়াও’ অভিযানের ডাক। দিল্লির কনৌট প্লেসের সেন্ট্রাল পার্কে এই কর্মসূচির ডাক। সেই কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা এলাকা জুড়ে। মোতায়েন বিপুল বাহিনী।
#WATCH | Delhi: CJP Founder Abhijeet Dipke has called for a ‘Lehra Do Tiranga’ protest at Connaught Place’s Central Park today. Security forces have been deployed in and around the area to maintain law and order. Visuals from Sansad Marg, Janpath and Connaught Place. https://t.co/e2vY6EpfpD
— ANI (@ANI) October 16, 2026
ষষ্ঠীতে বৃষ্টির আশঙ্কা
শুক্রবার, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। আকাশ মূলত মেঘলা থাকতে পারে। কয়েক পশলা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় প্রায় ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে ষষ্ঠীতে ঠাকুর দেখতে বেরিয়ে বৃষ্টির মুখে পড়তে পারেন দর্শনার্থীরা।
